• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ফসলের সাথে শত্রুতা: তিন বিঘা জমির কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ফসলের সাথে শত্রুতা: তিন বিঘা জমির কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা
ফসলের সাথে শত্রুতা: তিন বিঘা জমির কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে ৩ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা দুই কৃষকের কলাগাছ বিনষ্ট করে। শনিবার সকালে মাঠে গিয়ে কলাগাছ কাটা দেখতে পান জমির মালিকরা।

স্থানীয়রা জানিয়েছে, গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের মাঠে বর্গা নেওয়া জমিতে চাষ করেছিলেন আলফাজ ও রিপনসহ আরও বেশ কয়েকজন চাষী। সকালে মাঠে গিয়ে দেখতে পায় তিন বিঘা জমির সকল কলাগাছ কে বা কারা কেটে দিয়েছে। জমিতে থাকা প্রতিটি গাছ দ্বিখন্ডিত করে দেওয়া হয়েছে। এতে আনুমানিক সাড়ে ৪ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছে কৃষকরা ৷

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, উপজেলার চরগোয়াল গ্রাম মাঠের প্রায় তিন বিঘা জমির কলাগাছ রাতের আধারে দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য ইতিমধ্যেই তদন্ত কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category