• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফসলি জমি কেটে মাটি বিক্রি, লাখ টাকা জরিমানা

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
ফসলি জমি কেটে মাটি বিক্রি, লাখ টাকা জরিমানা
ফসলি জমি কেটে মাটি বিক্রি, লাখ টাকা জরিমানা

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ফসলি জমির মাটি অবৈধভাবে উত্তোলন করে বিক্রি করার অপরাধে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরের দিকে উপজেলার সাতব্রীজ বাজার এলাকার মাঠে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

হরিণাকুন্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করার সত্যতা পান। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ সংশোধিত আইন ২০২৩ এর ১৫(১) ধারায় মাটি বিক্রেতা বসির উদ্দিনকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় বলেন, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটা, উত্তোলন ও বিক্রির অপরাধে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category