• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
নানা আয়োজনে গাংনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন প্রেমের বিয়ের পর তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর ডান হাত বিচ্ছিন্ন করা অভিযুক্ত সায়ন আটক ১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী

প্রেমের বিয়ের পর তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর ডান হাত বিচ্ছিন্ন করা অভিযুক্ত সায়ন আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
প্রেমের বিয়ের পর তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর ডান হাত বিচ্ছিন্ন করা অভিযুক্ত সায়ন আটক
প্রেমের বিয়ের পর তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর ডান হাত বিচ্ছিন্ন করা অভিযুক্ত সায়ন আটক

দীর্ঘদিন ধরে প্রেম ছিলো সায়ন ও স্মৃতির। প্রেম থেকে বিয়েতে গড়ায় তাদের। বিয়ের কয়েকদিন পরই শুরু হয় দাম্পত্য কলোহ। তারই জের ধরে স্মৃতি সায়নকে তালাক দেয়। এতে ক্ষীপ্ত হয়ে কলেজ ছাত্রী স্মৃতি খাতুন কুপিয়ে জখম করে সায়ন। এ সময় কুপিয়ে ঐ ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন করে দেয়। মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে জখম করা হয় বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুনকে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, আহত তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় আটক করা হয়েছে মূল অভিযুক্ত সায়নকে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের লর্ডমার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ নৃশংস ঘটনা ঘটে।

অভিযুক্ত সায়ন শহরের মল্লিকপাড়ার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে। সে পেশায় একজন ট্রাক চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম হোসেন, রেবেকা খাতুন ও তাদের কণ্যা স্মৃতি খাতুনসহ নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। রাত দেড়টার দিকে জানালা বেয়ে ওঠে সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করে ট্রাক চালক সায়ন। ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে কুপিয়ে স্মৃতির ডান হাত বিচ্ছিন্ন করে দেয়। এ সময় মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার বাবা-মা ছুটে আসে। তাদের ওপরও ধারালো অস্ত্র হামলা চালায় সায়ন। কুপিয়ে আহত করে তাদের। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঐ যুবক।

তাদের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল। ঘটনার পর থেকেই পলাতক ছিলো সায়ন। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে মল্লিকপাড়ার একটি আম বাগান থেকে তাকে আটক করা হয়।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, দীর্ঘদিন ধরে প্রেম ছিলো সায়ন ও স্মৃতির মাঝে। কিছুদিন আগে তাদের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পরেই দাম্পত্য কলোহের জের ধরে স্মৃতি সায়নকে তালাক দেয়। এ কারণেই এই হামলা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে জানান তিনি। তিনি আরো জানান, আসামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারপরই হামলার আসল কারণ জানা যাবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category