• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগালে একটি সুন্দর প্রজন্ম গড়ে তোলা সম্ভব…জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১ অক্টোবর, ২০২২
আন্তর্জাতিক প্রবীণ দিবস
প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগালে একটি সুন্দর প্রজন্ম গড়ে তোলা সম্ভব...জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রবীণরা শিশুর মত হয়। শিশুরা যেমন ভালবাসা চাই, প্রবীণরাও বয়স্ককালে তেমনি শিশুসুলভ হয়ে যায়। তাই আমাদের প্রবীণদের প্রতি যত্নশীল হতে হবে। একজন প্রবীণ একটি পরিবারের স্তম্ভ। তেমনি প্রবীণরাই হলো একটি সুন্দর রাষ্টের খুঁটি। যাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিবার এবং সমাজ এগিয়ে যেতে পারে।

কারণ প্রবীণদের অভিজ্ঞতা আছে। তাই প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগালে একটি সুন্দর প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তাই প্রবীণদের প্রতি যত্নশীল হতে হবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা থাকবে।

মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি প্রবীণদের উদ্দেশ্যে বলেন- নিজেকে ভালো রাখতে হলে নিজের প্রতি মেন্টেনেন্স বাড়াতে হবে। রাতের ঘুম ভালো হতে হবে। এক্ষেত্রে পরিমিত খাওয়া এবং হাঁটাচলা করতে হবে। কোয়ালিটি অব লাইফ নিশ্চিত করতে হবে। কারণ আপনারা আমাদের সম্পদ। আপনাদের জ্ঞান ভান্ডার বেশি। যেখানে প্রবীণ থাকে না, সেখানে সমস্যার সমাধান করা দূরহ হয়ে পড়ে। সমাজের স্থিতিশীলতার জন্য প্রবীণদের প্রয়োজন।

জীবনে সফলতা নাকি সুখী হওয়া বড় প্রয়োজন? আমি মনে করি সুখী হওয়া বড় প্রয়োজন জীবনে। দুশ্চিন্তা শরীরের আটারীকে সঙ্কুচিত করে। তাই দুশ্চিন্তা করবেন না। পজেটিভ মানুষ হতে হবে। নেগেটিভিটিকে এড়িয়ে চলতে হবে। কারণ মানুষের নেগেটিভিটি মানুষকে অসুন্দর করে। তাই সুন্দর আচরণের অধিকারী হতে হবে। মনে রাখবেন সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মানুষের সুন্দর আচরণ।

শনিবার ( ০১ অক্টোবর) সকাল ১১ টার সময় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. এম এ বাশারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। অনুষ্ঠানে জেলা প্রবীণ হিতৈষী সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category