এই পাঁচ বছরে অনেক কাজ করতে হবে। প্রধানমন্ত্রী যেভাবে দক্ষ, যোগ্য ও দুরদর্শী নের্তৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে তাতে সকলেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হবে। মানুষের শান্তির জন্য যা যা করা দরকার বর্তমান সরকার তাই করবে।
আগামিতে মানুষের কোন ক্ষেত্রেই দুর্ভোগ থাকবে না। মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভবন নির্মাণের উদ্বোধন কালে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এ কথাগুলো বলেন।
শুক্রবার (২ফেব্রুয়ারী) দুপুরে পৌর এলাকার হঠাৎ পাড়ায় বিদ্যালয়ের নিজস্ব জমিতে দুইতলা বিশিষ্ট আট কক্ষ বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান। সভাপতিত্ব করেন মন্ত্রী পত্নী ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।
বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে এ ভবন নির্মাণ করা হবে। ২২ লাখ ২৯ হাজার ১৯০ টাকা ব্যায়ে এ ভবন নির্মান করা হচ্ছে।