• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা শ্বশুরের! আদালতে মামলা, তদন্তের নির্দেশ

প্রতারণা মালায় গাংনীর ব্যবসায়ি শমসের গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
প্রতারণা মালায় গাংনীর ব্যবসায়ি শমসের গ্রেফতার
প্রতারণা মালায় গাংনীর ব্যবসায়ি শমসের গ্রেফতার

মেহেরপুরের গাংনীর আড়পাড়া গ্রামের ব্যবসায়ি শমসের আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ আগস্ট) দুপুরে গাংনী থানা পুলিশের একটি টীম মেহেরপুর আদালতের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলায় আদালত গ্রেফতার পরওয়ানা জারী করায় শমসের আলীকে গ্রেফতার করে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। সে আড়পাড়া গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বছর দুয়েক আগে নিজ গ্রামের রবিউল ইসলামের মেয়ে শাহানাজের বিরুদ্ধে একটি ভূয়া স্ট্যাম্প দিয়ে ১০ লাখ টাকার মামলা করেন মেহেরপুর আদালতে। বিজ্ঞ আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। মামলাটির তদন্তে স্ট্যাম্পটি ভূয়া ও ১০ লাখ টাকার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে প্রতিয়মান হয়। সিআইড আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত শমসের আলীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে গ্রেপ্তারী পরওয়ানা জারী করেন। শমসের আলী আত্মগোপন করেছিলেন। এদিন দুপুরে আদালতে যাবার পথে গাংনী থানার এএসআই গোলাম রসুল ও সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category