• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:
আমরা এমন বাংলাদেশে ফিরে যেতে চাই, যেখানে সামাজিক নিরাপত্তা থাকবে : আইনমন্ত্রী পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলাম মোস্তফার স্মরণসভা অনুষ্ঠিত বই খুলে নকল: ভিডিও ধারণ করায় দুই গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ থানায় জিডি করে ফিরে পেলো হারানো ১০৮ মুঠোফোন ও ১৭ লাখ ৪৩ হাজার নগদ টাকা র‍্যাবের অভিযানে ৯৭ বোতল স্ক্যার্ফ সিরাপসহ দুই মাদক পাচারকারী আটক গাংনীতে মাদকাসক্তিসহ অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সীমান্তে অবৈধ পারাপার ও পুশ-ইন প্রতিরোধে জনসচেতনতায় বিজিবির মাইকিং ঝিনাইদহ বাইপাস এলাকায় বাসের চাপায় স্ত্রীসহ সেনা সদস্য নিহত নানা আয়োজনে গাংনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী দাসপাড়ায় দোতলা বাড়ির ছাদের পানির ট্যাংক পরিষ্কার করার সময় ছাদ থেকে পড়ে মিলন দাস (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন দাস গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের শচীন দাসের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির ছাদের পানির ট্যাংক পরিষ্কার করার জন্য মিলন দাসের সাথে কথা বলেন বাড়ির মালিক। পরে ট্যাংক পরিষ্কারের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বাড়ির মালিকের কাছ থেকে টাকা নিয়ে যান তিনি। দুপুরের দিকে ট্যাংক পরিষ্কার করার সময় অসাবধানতাবশত দোতলা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যায় মিলন। তার পড়ে যাওয়ার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে বামুন্দীর একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category