চুয়াডাঙ্গা জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাগণের সাথে মতবিনিময় ও চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” এর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শুক্রবার সকাল সোয়া ৯টায় ন্যায়কুঞ্জ” এর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে বিচার বিভাগীয় কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় আপীল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে.এম. হাফিজুল আলম, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দারসহ চুয়াডাঙ্গার বিচার বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বেলা পৌনে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধান বিচারপতি। এসময় আপীল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে.এম. হাফিজুল আলম, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দার, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুসরাত জেরীন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান শিশির, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সাগর প্রমুখ।