• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের উদ্যেগে প্রতি ইউনিয়নে হবে ক্রয়-বিক্রয় সেন্টার- জাভেদ মাসুদ মিল্টন

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের উদ্যেগে প্রতি ইউনিয়নে হবে ক্রয়-বিক্রয় সেন্টার- জাভেদ মাসুদ মিল্টন
ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের উদ্যেগে প্রতি ইউনিয়নে হবে ক্রয়-বিক্রয় সেন্টার- জাভেদ মাসুদ মিল্টন

কৃষকদের কৃষি সেবা সহজীকরণ এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাভেদ মাসুদ বলেন, কৃষক কার্ড চালুর উদ্যোগ বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। ইতোমধ্যে মেহেরপুরসহ সারা দেশেই কৃষকদের সার্বিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। তথ্য সংগ্রহ শেষ হলে কৃষকরা তাদের ক্যাটাগরি অনুযায়ী সরাসরি সরকারি সুযোগ-সুবিধা ও প্রণোদনা পাবেন। এই সরকারের মূল লক্ষ্যই হলো কৃষকের প্রতিটি কাজ সহজ ও ঝামেলামুক্ত করে দেওয়া।

কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়া এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, আমরা জানি কৃষকরা তাদের ফসলের সঠিক দাম পান না; লাভের বড় অংশটাই চলে যায় মধ্যস্বত্বভোগীদের পকেটে। কৃষক যেন সরাসরি তাদের পণ্যের ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যে খুব শিগগিরই প্রতিটি ইউনিয়নে সরকারি উদ্যোগে ‘ক্রয়-বিক্রয় সেন্টার’ খোলার পরিকল্পনা রয়েছে।”

সারের বর্তমান পরিস্থিতি ও সংকট নিয়ে তিনি স্পষ্ট করে বলেন, সারের সংকট কিছুটা বাস্তব হলেও অনেকটা কৃত্রিম। মেহেরপুরে বছরে তিন থেকে চারটি ফসল উৎপাদন হয়, যা দেশের অন্যান্য জেলার তুলনায় বেশি। ফলে এখানে সারের চাহিদাও অনেক বেশি থাকে এবং সে অনুযায়ী সরবরাহ না থাকায় একটি প্রাকৃতিক ঘাটতি তৈরি হয়। আর এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে কৃত্রিম সংকট তৈরি করে। তবে আশা করছি খুব দ্রুতই এই সংকট কেটে যাবে।

জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ. এম. সালাউদ্দীন মনজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা।

অনুষ্ঠান শেষে মেহেরপুর সদর উপজেলার নির্বাচিত ৮৮ জন কৃষকের হাতে বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। জেলা পরিষদের এই সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় কৃষকরা ভবিষ্যতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category