• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে গাংনী উপজেলার সকল ভোট কেন্দ্রে

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২০ মে, ২০২৪
নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে গাংনী উপজেলার সকল ভোট কেন্দ্রে
নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে গাংনী উপজেলার সকল ভোট কেন্দ্রে

মেহেরপুরের গাংনী উপজেলায় ভোটে গ্রহণের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সোমবার (২০ মে) দুপুর গাংনী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম। তবে যে কোন ধরনের কারচুপি ঠেকাতে ব্যালট পেপার পাঠানো হবে আগামিকাল সকালে।
এ উপজেলার ১০৭টি ভোট কেন্দ্রে ৬৫৪টি ভোট কক্ষে ভোট প্রদান করবেন ভোটাররা। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৭৫৪। স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন কেন্দ্রগুলোতে। দ্বিতীয় ধাপে আগামিকাল ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির এক প্রার্থীসহ ৮ প্রার্থী রয়েছেন। তবে এর মধ্যে ৩ প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে গেছেন। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত গাংনী উপজেলা পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category