• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ কল্পে মেহেরপুরে মতবিনিময় সভা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ কল্পে মেহেরপুরে মতবিনিময় সভা
নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ কল্পে মেহেরপুরে মতবিনিময় সভা

সয়াবিন তেল সরবরাহ সংকটের মধ্য দিয়ে আবারো দাম বৃদ্ধির অপচেষ্টা চলছে। এছাড়াও চাউল এবং মুরগির মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদারের মাধ্যমে এসব দর নিয়ন্ত্রণে জেলা প্রশাসন মাঠে নেমেছে  বলে জানিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ। মঙ্গলবার (২১ জানুয়ারী) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ক্যাব মেহেরপুর জেলা শাখা আয়োজিত এই মতবিনিময় সভায় মেহেরপুর জেলার নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্যের সার্বিক অবস্থা তুলে ধরা হয়। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলাম, ক্যাব মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, চেম্বার সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুলসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কৃষি বিবরণ কর্মকর্তা, ব্যবসায়িক সংগঠন ও ক্যাবের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category