• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

নাশকতার মামলায় গাংনী উপজেলা জামায়াতের আমীর গ্রেপ্তার

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
নাশকতার মামলায় গাংনী উপজেলা জামায়াতের আমীর গ্রেপ্তার
নাশকতার মামলায় গাংনী উপজেলা জামায়াতের আমীর গ্রেপ্তার

নাশকতার মামলায় মেহেরপুর গাংনী উপজেলা জামায়াতের আমীর ডা. রবিউল ইসলাম (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহষ্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে গাংনী থানা পুলিশের একটি টীম রবিউল ইসলামকে তার বাস ভবন থেকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে আনীত মামলার গ্রেপ্তারী পরওয়ানা রয়েছে। সে গাংনীর বিশ্বাস পাড়ার মৃত আব্দুর রউফের ছেলে। রবিউল ইসলামকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গত ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাংনীর ভাটপাড়া গ্রামের মসজিদে তার দলীয় লোকজনকে সংগঠিত করে নাশকতার পরিকল্পনা করছিলেন। এসময় পুলিশ অন্যান্য আটক করতে সক্ষম হলেও রবিউল ইসলাম পালিয়ে যায়।

এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা রুজু করা হয়। যার নম্বর – ১১,তারিখঃ১৩-০২-২২ইং। ওই মামলায় বিজ্ঞ আদালতের গ্রেপ্তারী পরওয়ানা বলে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category