নানা আয়োজনে ঝিনাইদহে জলাতংক দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকালে র্যালি, ফ্রি ভ্যাক্সিনেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। সেখানে ফ্রি ভ্যাক্সিনেশন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রাণিসম্পদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এএম আতিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা: মো: কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি অফিসার ডা: সনজিৎ কুমার বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: রেজাউল করিম। এছাড়াও সদর উপজেলা ভেটেরিনারি সার্জন তারেক মুসাসহ জেলার ৬ টি উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।