• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ ভারতীয় আটক

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ ভারতীয় আটক
দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ ভারতীয় আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৬৯ বোতল ফেনসিডিলসহ ভারতীয় ৩ মাদককারবারিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক অভিযানে মালিকবিহীন ভারতীয় ১৪ কেজি গাঁজা ও ৪৮৫ পিস ইয়াবা আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে সাংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন। আটককৃতরা হলেন- ভারতের মুর্শিদাবাদের মো. জুয়েল মন্ডল (২৫), মো. রাকিবুল মন্ডল (৩৫), ও মো. বাপন মন্ডল (৩২)।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চরচিলমারী এলাকার ৮৪/২ সীমান্ত পিলার সংলগ্ন ডিগ্রিরচরের মো. মহেশ উদ্দিন মন্ডলের ছেলে মো. নিজাম মন্ডলের (৪৫) বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় ৬৯ বোতল ফেনসিডিলসহ ৩ ভারতীয়কে আটক করা হয়। এ সময় বাংলাদেশি নাগরিক মো. নিজাম মন্ডল (৪৫) ও মো. শরিফ মন্ডল (২৫) পালিয়ে যায়।

বিজিবি সূত্র আরও জানায়, হাটপাড়া এলাকায় মালিকবিহীন ভারতীয় ১৪ কেজি গাঁজা ও চরচিলমারী আকন্দপাড়া এলাকায় বিজিবির অভিযানে আরও ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা আটক করা হয়।

আটক ভারতীয় চোরাচালানকারীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকবিরোধী আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক মাদক ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন মাদক স্টোরে সংরক্ষণের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category