• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে চোরাচালানী পন্য উদ্ধার, আটক-১

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে চোরাচালানী পন্য উদ্ধার, আটক-১
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে চোরাচালানী পন্য উদ্ধার, আটক-১

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে সাড়ে ৫ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য উদ্ধার হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রোববার সকাল ৯.৩০ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ’ মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৫-এস হতে আনুমানিক ৬ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ডাংমড়কা চেকপোষ্টে হাবিলদার মোঃ মুরাদ হোসেন এর নেতৃত্বে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ১৩ বোতল মদসহ মোঃ হাসিম আলী (৪৩) কে আটক করেছে। আটক মাদক কারবারী রাজশাহী জেলার দামপুরা থানার শিতলাই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

অপরদিকে শনিবার রাত আনুমানিক ১২.৪০ টায় একই ব্যাটালিয়ন অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় নামক স্থানে হাবিলদার মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে বিজিবি’র টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ বোতল মদ ও ৬০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে।

এছাড়াও রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ মিরপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় হাবিলদার মো: নুরুজ্জামান এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৬ হাজার ২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করেছে।

বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্যের সিজারমূল্য ৫ লক্ষ ৬৮ হাজার ৬০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

এদিকে মাদকসহ আটক মাদক কারবারীকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে এবং অবৈধ নকল বিড়ি কাস্টম্স অফিসে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category