• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত ইসলাম (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের বাগোয়ান গার্লস কলেজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত উপজেলার মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মন্ডলের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শান্ত বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে প্রাগপুরের দিকে যাচ্ছিলেন। বাগোয়ান গার্লস কলেজের নিকট স্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলিকে ক্রস করতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে ছুটে আসা দ্রুতগতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় শান্ত গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শান্তর ব্যবহৃত গাড়ি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category