• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

দৌলতপুরে রফিক নামের এক কৃষককে গুলি করে হত্যা

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
দৌলতপুরে রফিক নামের এক কৃষককে গুলি করে হত্যা
দৌলতপুরে রফিক নামের এক কৃষককে গুলি করে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে চায়ের দোকানে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে আরও দুজন হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিক হোসেন (৫০) ওই এলাকার মোতালেব হোসেনের ছেলে ও পেশায় তিনি একজন কৃষক। গুলিবিদ্ধরা হলেন-ওই এলাকার সিদ্দিক ফরাজীর ছেলে রবজেল (৪০) ও আহাদ ফরাজীর ছেলে ইউসুফ (৪২)। তারাও পেশায় কৃষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের কাজ শেষে রফিক হোসেন পচাভিটা প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত ওবায়দুলের চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় মোটরসাইকেলে করে আসা ছয়জন সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পেটে গুলি লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান।

গুলির শব্দ শুনে ওই এলাকার রবজেল ও ইউসুফ দুর্বৃত্তদের পিছু নিলে তারা দুজনের দিকেও গুলি ছোড়ে। এতে তাদের পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, দুর্বৃত্তদের গুলিতে রফিক হোসেন নামে এক কৃষক নিহত হয়েছেন। আরও দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ঘটনার পরপরই পুলিশের একটি টিম মাঠে নেমেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category