• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

দৌলতপুরে যুবদল নেতার পুকুরে বিষ দিয়ে অর্ধ কোটি টাকার মাছ নিধনের অভিযোগ

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : বুধবার, ৭ মে, ২০২৫
দৌলতপুরে যুবদল নেতার পুকুরে বিষ দিয়ে অর্ধ কোটি টাকার মাছ নিধনের অভিযোগ
দৌলতপুরে যুবদল নেতার পুকুরে বিষ দিয়ে অর্ধ কোটি টাকার মাছ নিধনের অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে এক যুবদল নেতার মাছের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় অর্ধ কোটি টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পুকুর মালিক উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহমেদ বাচ্চু।

ক্ষতিগ্রস্ত বেনজির আহমেদ বাচ্চু বলেন, আমার মালিকানাধীন মাছ চাষের তিনটি পুকুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। এতে পুকুরে যে পরিমান মাছ মারা গেছে তাতে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা।

তিনি আরও বলেন, আমার ধারণাও ছিল না এমন ন্যাক্কারজনক কাজ কেউ করতে পারে। এলাকার কারো সঙ্গে আমার ব্যক্তিগত বিরোধ নেই। এ ঘটনায় আমি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, খবর পেয়ে তেকালা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category