• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
পাটখড়ির দখলে মেহেরপুর-মুজিবনগর সড়ক: দুর্ঘটনার ঝুঁকিতে পথচারী গাংনীতে অনলাইন জুয়ায় জড়িত বলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাংনীতে সেলাই প্রশিক্ষণার্থী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ দৌলতপুরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত গাংনীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক মেহেরপুরে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডারবাজিসহ নানা অভিযোগ মুজিবনগরে ইজিবাইকের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর আওয়ামীলীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে- রাশেদ খান গাংনীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

দৌলতপুরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
দৌলতপুরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত
দৌলতপুরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে জমির রাস্তার সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল হক বাদাল (৫২) নিহত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ ঘটনা ঘটে।​

নিহত ইমদাদুল হক বাদাল (৫২) ওই এলাকার সুলতান বাদালের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন। এ ঘটনায় তার বড় ভাই বজলুর রহমান বাদালের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির রাস্তার সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।

রোববার সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাই বজলুর রহমান হাসুয়া দিয়ে ছোট ভাই ইমদাদুলকে আঘাত করেন।

এতে তিনি মারাত্মক জখম হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

​দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, রাস্তার জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই বজলুর রহমান বাদাল এর হাসুয়ার কোপে ছোট ভাই এমদাদুল হক বাদাল নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category