• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

দৌলতপুরে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
দৌলতপুরে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার
দৌলতপুরে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে গুলি ও ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সোয়া ১ টার দিকে দৌলতপুর থানা পুলিশ উপজেলার ফিলিপনগর মাঠপাড়া গ্রামের মতি সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে গৃহকর্তার ছেলে মিঠু সর্দার (৩৪) এর ঘর থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি হাতুড়ি এবং দুই বোতল ফেনসিডিল উদ্ধার করে।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মিঠু সর্দার পালিয়ে যেতে সক্ষম হয়। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কার্যকলাপের অসংখ্য অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category