• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

দৌলতপুরে ট্রাকচাপায় স্কুল শিক্ষক নিহত-ট্রাক চালক আটক

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
দৌলতপুরে ট্রাকচাপায় স্কুল শিক্ষক নিহত
দৌলতপুরে ট্রাকচাপায় স্কুল শিক্ষক নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের চাপায় রবিউল ইসলাম রবি (৪২) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া এলাকায় গলাকাটি মাঠের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। নহিত স্কুল শিক্ষক রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে। তিনি ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দৌলতপুর থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন রবি। এ সময় গলাকাটি মাঠের মধ্যে পৌঁছুলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক চালক সুমন শেখকে (২৯) আটক করেছে পুলিশ। আটক ট্রাক চালক সুমন ফরিদপুরের নগরকান্দা থানার জুমবুরদি গ্রামের হানিফ শেখের ছেলে।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাক জব্দ করে চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category