• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

দৌলতপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
দৌলতপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত
দৌলতপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী।

সোনালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহা. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর যুগ্ম পরিচালক এ কে এম আমিরুল ইসলাম ও সহকারী পরিচালক মো. শাহিনুর আলম।
এসময় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি দৌলতপুর শাখার ম্যানেজার মো. শাহারুল ইসলাম, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ নজরুল ইসলাম ও দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মো. রিয়াজ উদ্দিন।

বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি দৌলতপুর শাখার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ওয়ার্কশপে দৌলতপুর উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

ওয়ার্কশপে জাল নোট বহন করা বা সরবরাহ করা আইনগত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে অতিথিবৃন্দ জনসাধারণকে এ বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি জাল নোটের প্রচলন প্রতিরোধে উপস্থিত সকলকে এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category