• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দৌলতপুরে গুলিসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫
দৌলতপুরে গুলিসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
দৌলতপুরে গুলিসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুলি ও খালি মদের বোতলসহ মাহমুদর হাসান পাতা (৪৪) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা আটক হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে অভিযান চালিয়ে গুলি ও খালি মদের বোতলসহ তাকে আটক করা হয়। আজ শুক্রবার ভোর পৌনে ৬টা পর্যন্ত চলা অভিযানে মাহমুদর হাসান পাতার বাড়িতে তল্লাশি চালিয়ে ৯ রাউন্ড তাজা গুলি, ৪টি খালি কার্তুজ এবং ৪টি খালি মদের বোতল উদ্ধার করে সেনাবাহিনী। আটক মাহমুদর হাসান পাতা দৌলতপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং একই গ্রমের এমদাদুল ইসলাম দাউদের ছেলে।

এ বিষয়ে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুলিসহ মাহমুদর হাসান পাতা নামে একজনকে আটক করা হয়েছে । তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৯ রাউন্ড তাজা গুলি, ৪টি খালি কার্তুজ এবং ৪টি খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। তবে আটক মাহমুদর হাসান পাতার রাজনৈতিক পরিচয় অবগত নন বলেও তিনি উল্লেখ করেন।

পাতা আটকের বিষয়ে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক আসাদ জানান, মাহমুদর হাসান পাতা স্বেচ্ছাসেবক দলের দৌলতপুর উপজেলা ইউনিটের যুগ্ম আহবায়ক পদে রয়েছেন। তবে তিনি গুলিসহ আটকের বিষয়ে অবগত নন। এমন ঘটনা হলে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category