• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-০১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি পালন করেছে দৌলতপুর উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে বুধবার (১৬ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী।

কৃষি বিভাগের তথ্যমতে দৌলতপুর উপজেলায় এবছর ৬ হাজার ২ শত ১০ হেক্টর জমিতে আউশের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে, যা সফল করতে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ করে প্রদান করা হয়। এসময় উপজেলা প্রশাসন, উপসহকারী কৃষি কর্মকর্তাগণসহ ১৪ টি ইউনিয়ন থেকে আশা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category