• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে মেয়েকে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড গ্যাস প্লান্ট বিস্ফোরণে নিহত গাংনীর রেমিটেন্সযোদ্ধা রাজুর বাড়িতে শোকের মাতম মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা গাংনীর সীমান্তে বিজিবির অভিযানে ৯৭ বোতল ফেয়াডিল সিরাপ উদ্ধার পাট বীজ উৎপাদনের ভরা মৌসুমে বন্ধ ঝিনাইদহ পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল গাংনী বাস স্ট্যান্ড এলাকায় দুটি বিস্ফোরণ, অবিষ্ফোরিত ১ টি টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার শৈলকুপায় আধিপত্য ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত- ১০ দৌলতপুরে কবর থেকে পীর শামীমের লাশ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা কেপটাউনে ১৬তম বিশ্ব নিরাপত্তা সম্মেলনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

দৌলতপুরে কবর থেকে পীর শামীমের লাশ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
দৌলতপুরে কবর থেকে পীর শামীমের লাশ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা
দৌলতপুরে কবর থেকে পীর শামীমের লাশ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ ফিলিপনগর এলাকার পশ্চিম-দক্ষিণ গোরস্থানের কবর থেকে তুলে তার দরবারে নিয়ে পুনরায় সমাধিস্থ করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ ফিলিপনগর এলাকার পশ্চিম-দক্ষিণ গোরস্থানের কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে সমাধিস্থ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও উত্তেজনা দেখা দেয়।

নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান বলেন, খবর পেয়ে স্থানীয় কবরস্থানে গিয়ে দেখতে পান কবরটি খোঁড়া। তার ভাইয়ের মরদেহ কে বা কারা নিয়ে গেছে। পরে তার দরবারে গিয়ে দেখেন নতুন একটি কবর খোঁড়া হয়েছে এবং সেখানে খাবাচি দিয়ে তার ওপরে মাটি চাপা দেওয়া আছে।

এদিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরিস্থিতি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় রূপ না নেয়, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার ভক্তরা রাতে কবর থেকে দেহাবশেষ তুলে এনে আস্তানা প্রাঙ্গণে সমাধিস্থ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ রাতের আঁধারে গোরস্থান থেকে তুলে তার আস্তানায় নিয়ে পুনরায় দাফন করার চেষ্টা হয়েছিল। খবরটি পাওয়ার সাথে সাথে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে দেহাবশেষটি তাদের হেফাজতে নেয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, পীর শামীম জাহাঙ্গীরের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমানের দেওয়া খবরে স্থানীয় গোরস্থানে গিয়ে দেহাবশেষ তোলার আলামত পাই। পরে দরবারে গিয়ে দেহাবশেষের কিছু অংশ আমরা পাই। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তার মরদেহ সেখান থেকে নিয়ে পুনরায় স্থানীয় গোরস্থানে দাফন করা হবে। তিনি আরও বলেন, এ ঘটনায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, কুষ্টিয়ার দৌলতপুরে চলতি বছরের ১১ এপ্রিল ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগ এনে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে শামীম জাহাঙ্গীর নামের এক পীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। এ সময় পীর শামীম জাহাঙ্গীর ও তার অনুসারীদের বেধড়ক মারধর করেন তারা। এ ঘটনায় পীর শামীমকে আহত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেইদিন বিকেল ৪ টায় মারা যান।

পরদিন ১২ এপ্রিল রোববার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করে সাড়ে ৫ টার দিকে ফিলিপনগর এলাকার পশ্চিম-দক্ষিণ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। পরে ১৩ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category