দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৬ সালের এসএসসি ও ১৯৯৮ সালের এইচএসসি ব্যাচের বন্ধু-বান্ধবীদের যৌথ উদ্যোগে ঈদ পূর্ণমিলনি অনুষ্ঠিত।
বুধবার কুষ্টিয়ার দৌলতপুর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনে অনুষ্ঠানে অধিকাংশই বন্ধু-বান্ধবীদের স্বপরিবারে অংশ গ্রহণে এক মনোমুগ্ধকর পরিবেশে রুপ নেয় অনুষ্ঠানস্থল। অনুষ্ঠনে উপস্থিত ছিলেন জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থান ২০২৪ এর সমন্বয়ক নুসরাত তাবাসসুম।
এসময় ডাঃ মোঃ নাজিম উদ্দিন, মুস্তাসিম বিল্লাহ, আবুল হাসান মিন্টু, জামিউল ইসলাম (টাইগার), প্রকৌশলী কামরুল হাসান, প্রকৌশলী সেলিম তোহা সেতু, ব্যাংকার মোঃ জিয়াউর রহমান (হাশেম), রোকনুজ্জামান, পারভেজ, মহিরউদ্দিন, শিমুল, হিরা, দিপালী খাতুন, সীমা খাতুন, আমেনা খাতুন এবং বন্ধুদের স্ত্রী ও বান্ধবীদের স্বামীসহ অনেকেই।
এ ছাড়াও বিশেষভাবে উপস্থিত ছিলেন দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও দৌলতপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সহ সকল শিক্ষকবৃন্দ।