• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

দৌলতপুরে অবৈধভাবে ভারত থেকে আনা ১৪টি মহিষ আটক করলো বিজিবি

কুষ্টিয়া প্রতিনিধি
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
দৌলতপুরে অবৈধভাবে ভারত থেকে আনা ১৪টি মহিষ আটক করলো বিজিবি
দৌলতপুরে অবৈধভাবে ভারত থেকে আনা ১৪টি মহিষ আটক করলো বিজিবি

ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ১৪টি মহিষ আটক করেছে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন। মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ১০ হাজার টাকা।

তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ ছাড়া মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ লাখ টাকার কোকেন উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে নয়টার সময় ৪৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডিগ্রিরচর সীমান্ত এলাকা থেকে ৯টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই এলাকা থেকে আরও পাঁচটি মহিষ উদ্ধার করা হয়।

এ ছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দৌলতপুর উপজেলার আতারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করা হয়। এই মাদকের বাজারমূল্য ১২ লাখ টাকা।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ও কোকেন উদ্ধার করা হয়। এ বিষয়ে দৌলতপুর থানায় জিডি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category