• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

দেশে ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

বিবর্তন ডেস্ক
Update : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
২৪ ঘন্টায় রের্কড ভেঙ্গে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু
২৪ ঘন্টায় রের্কড ভেঙ্গে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সবমিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪৯৩ জনে। এ সময় ডেঙ্গুতে নতুন করে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৭৪ জন।
মঙ্গলবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৬২ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছে ২১৫ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৮২৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছে ৬৬৭ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৮৭০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৯ হাজার ৩০৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category