• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

দেশের দুঃসময়ে জিয়া পরিবারের ভূমিকা অনস্বীকার্য: আমান উল্লাহ আমান

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
দেশের দুঃসময়ে জিয়া পরিবারের ভূমিকা অনস্বীকার্য: আমান উল্লাহ আমান
দেশের দুঃসময়ে জিয়া পরিবারের ভূমিকা অনস্বীকার্য: আমান উল্লাহ আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও খুলনা বিভাগীয় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমান উল্লাহ আমান বলেছেন, দেশের ক্রান্তিকাল যখনই আসে তখনই জিয়া পরিবারের আত্মত্যাগের মাধ্যমে সাধারণ মানুষ মুক্তি পায়। জিয়াউর রহমানের একাত্তরের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বেগম জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। সর্বশেষ তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ২৪ শে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ।

আজ শনিবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মেহেরপুর জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিলটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category