• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

দর্শনায় মিম খাতুন নামের এক নারীর মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
দর্শনায় মিম খাতুন নামের এক নারীর মরদেহ উদ্ধার
দর্শনায় মিম খাতুন নামের এক নারীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা থেকে মিম খাতুন নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে বাড়ির পাশের বেগুন ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। একই সময় আহত অবস্থায় উদ্ধার করা হয় নিহত মিমের ভাই আলমগীর হোসেনকে।

এলাকাবাসী জানান, গতকাল রাতে দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরে নিজ বাড়িতে মিম খাতুন ও তার ভাই আলমগীর অবস্থান করছিল। এ সময় ভাই বোনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আজ সকালে বাড়ির পাশে বেগুন ক্ষেতে মিমের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশে খবর দেয়। দর্শনা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। একই সাথে আহত অবস্থায় উদ্ধার করা হয় ভাই আলমগীরকে। আহত আলমগীরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দর্শনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) বিপ্লব কুমার সাহা জানান, হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশের একাধিক টিম। মামলা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category