• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তথ্য অফিসের সড়ক প্রচারণা শুরু

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তথ্য অফিসের সড়ক প্রচারণা শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তথ্য অফিসের সড়ক প্রচারণা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে শুরু হয়েছে সড়ক প্রচার প্রচারণা।

শনিবার (০৩ জানুয়ারী) বিকেলে গাংনী উপজেলার বামন্দী, বেতবাড়িয়া ও কাজিপুর এলাকায় এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রচারণার মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়।

এ সময় জেলা তথ্য অফিসের উদ্যোগে পরিচালিত এ প্রচার কার্যক্রম মনিটরিং করেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি মেনে জনগণকে ভোটমুখী করতেই এ ধরনের সড়ক প্রচারণা পরিচালনা করা হচ্ছে। নির্বাচনের আগ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category