• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

তৃতীয় ধাপে মুজিবনগর জমিসহ নতুন ঘর পাচ্ছে ৬টি পরিবার

মুজিবনগর প্রতিনিধি
Update : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

মুজিবনগর উপজেলা প্রশাসনের তৎপরতায় মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তৃতীয় ধাপে আবারো ৬ টি ভূমিহীন পরিবার পাচ্ছে নতুন ঘর।

এ উপলক্ষে মঙ্গলবার (১৯জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা প্রশাসন।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মুজিবনগর উপজেলায় একজন মানুষ ও গৃহীন ও ভূমিহীন থাকবে না। নতুন ৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামী ২১ জুলাই বৃহস্পতিবার প্রত্যেককে দুই শতক জমির দলিল ও নতুন ঘরের চাবি হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন আপনারা জানেন ইতিমধ্যে আমরা মুজিবনগর উপজেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে চার ইউনিয়নে ২৭ টি পরিবারকে জমির দলিলসহ ঘর প্রদান করেছি। এবং এভাবেই মুজিবনগর উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবো সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক প্রিন্স, সাধারণ সম্পাদক শেখ সফি, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category