• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

তীব্র তাপদাহে পুড়ছে মেহেরপুর

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
তীব্র তাপদাহে পুড়ছে মেহেরপুর
তীব্র তাপদাহে পুড়ছে মেহেরপুর

তীব্র তাপদাহে মেহেরপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ শনিবার মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। একটানা ১৫ দিন ধরে এ অঞ্চলে মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ বিরাজ করায় প্রাণীকুল আর ফসলের ক্ষেত নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
রমজান মাসের শেষের দিকে স্বাভাবিকভাবেই রাস্তাঘাট আর বাজারগুলোতে মানুষের উপচেপড়া ভিড় থাকে। প্রচন্ড গরমের ফলে এবারের ঈদ মার্কেটের শেষ সময়ে বিরুপ প্রভাব পড়েছে। নারী শিশুদের উপস্থিতিতে মুখর হয়ে থাকা শহরের সড়ক গুলোতে তেমন ভিড় দেখা যাচ্ছে না। আর যারা মার্কেটে আসছেন তারা খুঁছে বেড়াচ্ছেন প্রশান্তির ছায়া।
এদিকে সড়কগুলো বেলা বাড়ার পাশাপাশি মানুষ চলাচল কমে যাচ্ছে। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। সবচাইতে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। কারণ প্রতিদিনের আয়ে তাদের ভাটা পড়েছে। আবার তাপদহে অনেকেই কাজ করতে পারছেন না। ফলে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। সাথে রমজান মাস। গরমে ভোগান্তি বেড়েছে কয়েকগুন। প্রতিদিন কাজ করতে না পারলে পরিবার পরিজন নিয়ে কিভাবে ঈদ কাটাবেন তাই দুশ্চিন্তাই শ্রমজীবি মানুষেরা। অনেকেই তীব্র তাপদহে কাজের ফাঁকে একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category