• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

ডিপজল-মিশাকে নিয়ে কমেডি থ্রিলার!

Reporter Name
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
কমেডি থ্রিলার!
ডিপজল-মিশাকে নিয়ে কমেডি থ্রিলার!

ডিপজল ও মিশা সওদাগর, ঢালিউডের ভয়ংকর দুই চরিত্র। প্রায় তিন দশক ধরে দু’জনে পালাক্রমে শাসন করছেন দেশের প্রেক্ষাগৃহ। এবার সেই দু’জন একসঙ্গে আসছেন ওয়েব দুনিয়ায়।

ভয়ংকর এ দুজনকে নিয়ে প্রথমবার নির্মিত হলো ওয়েব সিরিজ ‘কাবাডি’। নির্মাণ করেছেন রুবায়েত মাহমুদ। নির্মাতা বিস্ময় জাগিয়ে জানান, ডিপজল-মিশাকে নিয়ে তিনি বানিয়েছেন কমেডি থ্রিলার!

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজটির ট্রেলার ও পোস্টার। যা দেখে আগ্রহ তৈরি হলো নেটাগরিকদের মাঝে।

নির্মাতা বলেন, ‘চার বন্ধুর পাগলামি ও একটি ভিডিও ফুটেজের রহস্য নিয়ে এগিয়ে যাবে এর গল্প। যার সঙ্গে জড়িয়ে আছে ১০ কোটি টাকার অজানা সম্পর্ক। গল্পে টুইস্ট রাখতেই চলচ্চিত্রের দুই জাত শিল্পীকে রেখেছি। আশা করছি দর্শকরা বেশ মজা পাবেন আমাদের এই কমেডি থ্রিলার।

ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, তামিম মৃধা, খায়রুল বাসার, সাফিন আহমেদ, সাদিয়া আয়মান, মিলন ভট্টাচার্য, শরাফ আহমেদ জীবন, ডানা ভাই, মোরশেদ মিশু প্রমুখ।

সিরিজটির গল্প লিখেছেন তামজিদ রহমান। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিরিজটির টাইটেল গান ‘লাইফের নাই কোনও জীবন’। গানটি লিখেছেন রাজিব আশরাফ, সুর করেছেন জাহিদ নীরব, কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই।

আজ (১০ জানুয়ারি) ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ-এ মুক্তি পাবে ওয়েব সিরিজটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category