• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

টানা চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি নির্বাচিত কাজী মনিরুজ্জামান

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
টানা চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি নির্বাচিত কাজী মনিরুজ্জামান
টানা চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি নির্বাচিত কাজী মনিরুজ্জামান

টানা চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বিরল রেকর্ড গড়লেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।

শনিবার (০৭ অক্টোবর) খুলনা রেঞ্জ অফিসের অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হিসেবে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম কে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম(বার) পিপিএম সম্মামনা ক্রেস্ট প্রদান করেন।

চলতি বছরের জুন মাস থেকে অদ্যাবধি তিনি খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে তার কৃতিত্বের অবস্থান ধরে রাখতে সক্ষম হন। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ এএসআই এর নিরুঙ্কুশ কৃতিত্ব অর্জন করে জেলা পুলিশ সাতক্ষীরা।

আর এ অসামান্য অর্জনের মাধ্যমে এক বিরল রেকর্ড সৃষ্টি করে এসপি কাজী মনিরুজ্জামান পিপিএম বাংলাদেশ পুলিশ বিভাগের সাতক্ষীরা জেলাকে এক অনন্য মর্যদায় পৌঁছে দিলেন।

খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম(বার) পিপিএম এর সভাপতিত্বে উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত ডিআইজি ( প্রশাসন ও অর্থ) মোঃ নিজামুল হক মোল্যা, জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), নওরোজ তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), মোঃ হাসানুজ্জামান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) আরআরএফসহ খুলনা রেঞ্জ কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category