• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ডাঃ ছোয়ার চিকিৎসার অবহেলায় বিশ্বজিৎ কুমার (৩৭) নামে একজন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে এমন তথ্যর ভিত্তিতে সাংবাদিক কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারে ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার শাখারীদহ গ্রামের বিজয় কুমারের ছেলে বিশ্বজিৎ কুমার বিষপানে আত্নহননের চেষ্টা করলে তার পরিবারের লোকজন সোমবার রাত ৮ টা ৫ মিনিটে হাসপাতালে ভর্তি করে।

ভর্তি করে রোগীকে ওয়াশ করে ওয়ার্ডে নিয়ে আসার পর রোগীর অবস্থা খারাপ দেখে কর্তব্যরত নার্স রাকেয়া খাতুন বলে রোগীর অবস্থা ভাল নাই বলে ডাক্তার ডাকতে বলেন। তখন বিশ্বজিৎ কুমারের স্বজনরা একাধিকবার দায়িত্বরত মেডিকেল অফিসার ছোয়ার কাছে গেলেও উনি ব্যস্ত আছেন বলে একবারের জন্য হলেও রোগীর নিকট যায়নি বলে রোগীর অভিভাবকরা জানান।

পরবর্তীতে রোগীর অবস্থা আরও খারাপ হলে মেডিকেল অফিসার রাজিব এসে রোগীর ঔষধ প্রয়োগ করার কিছুক্ষণ পরে বিশ্বজিৎ কুমার মৃত্যুবরণ করেন।

এমন পরিস্থিতিতে সাংবাদকর্মীরা অভিযোগের বিষয়টি নিয়ে মেডিকেল অফিসার ডাঃ ছোয়ার কাছে জানতে চাইলে তিনি কর্তব্যরত সাংবাদিকদের সাথে অসহনীয় আচরন করেন । বিভিন্ন ধরনের অবাঞ্চিত ভাষা ব্যবহার করে উত্তেজিত ভঙ্গীতে সাংবাদিকদের সাথে বাকবিতন্ডা শুরু করেন। এক পর্যায়ে তিনি চেয়ার থেকে উঠে কলম চেলে ফেলে দিয়ে ভিতরে চলে যান।

এঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর থেকে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ম্যজিট্রেট পরিচয়ে,নেতা পরিচয়ে ,সাংবাদিক পরিচয় দিয়ে নিউজ তুলে নেওয়ার জন্য হামলা মামলার হুমকী ধামকি অব্যাহত রেখেছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category