• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১২ মে, ২০২৫
ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ শহরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি হয়েছে। সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে রেলপথ বাস্তবায়ন পরিষদ। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তব্য দেন রেলপথ বাস্তবায়ন পরিষদের সভাপতি মো. আবদুল্লাহ, সাধারণ সম্পাদক আরিয়া ইয়াসমিন, সহসভাপতি হোসেন ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইফাজ তানভীর, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক মাহমুদ, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য মাহবুব মল্লিক, সাংস্কৃতিক কর্মী শাহিনূর রহমান।

বক্তারা বলেন, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেললাইন থাকলেও এখনো ঝিনাইদহ শহর রেলসংযোগ থেকে বঞ্চিত। তাঁরা মাগুরা থেকে ঝিনাইদহ শহর হয়ে কুষ্টিয়া বা চুয়াডাঙ্গা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবি জানান। তাঁদের মতে, এই রেলপথ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই অঞ্চলে যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category