• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান

ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৮ জুন, ২০২৬
ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ
ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ

ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সরকার ও মানবতাবিরোধী ট্রাইব্যুনাল বিরোধী স্লোগান দেন। সোমবার (৮ জুন) ভোরে ফজরের নামাজ চলাকালে শহরের পায়রা চত্বর থেকে মিছিলটি বের করে ছাত্রলীগ।

শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের ট্রাইবুনাল, বন্ধ কর। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই’ সংবলিত ব্যানারে এ মিছিলটি বের হয়। মিছিলটি সামনে থেকে নেতৃত্ব ও স্লোগান দেন ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আল ইমরান। এতে অন্তত ২০/৩০জন নেতাকর্মী অংশ নেন।

পরে সকালে মিছিলের একটি ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা গেছে, নেতাকর্মীরা মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা’ স্লোগান দিতে থাকে।

এ ছাড়া ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, মানি না, মানবো না’ স্লোগানও দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি ৫ মিনিটের মতো স্থায়ী ছিল। এর পরে স্থানীয় লোকজন মিছিল শুনে এগিয়ে এলেই ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল শেষ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

তবে এ ব্যাপারে ছাত্রলীগ বা সংশ্লিষ্ট কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, ‘‘ফজরের নামাজের সময় শহরের পায়রা চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল হয়েছে বলে খবর পেয়েছি। মিছিলের একাধিক ভিডিও আমাদের কাছে রয়েছে। ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category