• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ঝিনাইদহে প্রকাশ্যে দিবালোকে ছুরিকাঘাতে স্যানেটারী মিস্ত্রী খুন

ঝিনাইদহ প্রতিবেদক:
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫
ঝিনাইদহে প্রকাশ্যে দিবালোকে ছুরিকাঘাতে স্যানেটারী মিস্ত্রীকে খুন
ঝিনাইদহে প্রকাশ্যে দিবালোকে ছুরিকাঘাতে স্যানেটারী মিস্ত্রীকে খুন

ঝিনাইদহে শহরের ব্যাপারী পাড়ায় দিবালোকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে স্যানেটারী মিস্ত্রীকে জীবন ওরফে মন্টুকে (২২) খুন করলো মাদক কারবারীরা। শুক্রবার বিকালে ব্যাপারী পাড়ার শাপলা চত্তরের পাশের একটি দোকানের সামনে ছুরিকাঘাত করে হত্যা করে। নিহত স্যানেটারী মিস্ত্রী জীবন ঝিনাইদহ শহরের হামদহ মোল্লাপাড়া নগদ স্টোর এলাকার এলাকার রজব আলীর ছেলে।

জীবনের ভাই ও আত্বীয়রা জানান, জীবন স্যানেটারী মিস্ত্রী ও রং এর কাজ করেতো। শুক্রবার ছুটি থাকায় বাড়ীতে ছিলো। শিমুল বিকালে মোবাইলে জীবনকে ডেকে নিয়ে যায় ব্যাপারী পাড়ায়। এরপর সন্ধ্যায় জানাতে পারে শিমুলকে হত্যা করা হয়েছে। এরপর হাসপাতালে এস দেখতে পায় তার ভাইয়ের লাশ পড়ে আছে। তারা আরো জানায় জীবনরা দীর্ঘদিন যাবৎ ব্যাপারী পাড়ায় ভাড়া থাকতো।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, ব্যাপারী পাড়ার জিয়া মোল্লার ছেলে ‘নষ্ট শিমুল’, বাহার আলীর ছেলে সাইফুল ও সাজ্জাদের ছেলে অলিউল দলবল নিয়ে জীবনের ওপর হামলা চালায়। তারা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category