• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী দুই যুবক আটক গাংনীতে বিজিবি’র অভিযানে অবৈধ ওষুধ ও ভারতীয় মদ উদ্ধার তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকাল ৭ টার দিকে শৈলকুপা উপজেলার চাঁদপুর ও হরিনাকুন্ডু উপজেলার পারমথুরাপুর নামক স্থানে পৃথক দুর্ঘটনায় দুইজন মৃত্যু ও একজন আহত হয়।

নিহতদের মধ্যে একজন জামাল মাহবুব (৪০) যশোর জেলার পুলের হাট এলাকার তাপসীডাঙ্গা গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং অপরজন বাপ্পী শেখ (২২) ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, জামালপুর জেলা থেকে জমি চাষ করা ট্রাক্টর কিনে ট্রাকে করে যশোরে যাচ্ছিল জামাল মাহবুব। ঝিনাইদহের শৈলকুপার দুধসর নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় জামাল মাহবুব। সে সময় আহত হয় তার সাথে থাকা অপর একজন।

অপর দিকে সকালে বাড়ি থেকে আলমসাধু যোগে এ জি বি ইটের ভাটায় যাচ্ছিল বাপ্পী শেখ। পারমথুরাপুর নামক স্থানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হসপিটালে পৌঁছালে ঝিনাইদহ সদর হসপিটালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: নাছির উদ্দিন জানান, জামাল ও বাপ্পী হসপিটালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category