• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত

রাজু আহমেদ, ঝিনাইদহ:
Update : শুক্রবার, ৬ জুন, ২০২৫
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পবহাটি ও কোটচাঁদপুর উপজেলার বহরমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার শিমুল হোসেনের মাদ্রাসাপড়ুয়া ছেলে আদনান (১০) ও কোটচাঁদপুর উপজেলার মুরটিয়াগ্রামের জালাল উদ্দিনের ছেলে কাজল (১৮)।

স্থানীয়রা জানায়, সকালে শহরের পাগলা কানাই এলাকা থেকে শিশু আদনান পবহাটি গিয়েছিলো জাম খেতে। বাড়ি ফেরার পথে পবহাটি কলাহাট এলাকার সড়কে দাড়ানো অবস্থায় একটি মাটি বহনকারী লাটাহাম্বার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে সকালে কোটচাঁদপুর উপজেলার মুরুটিয়া গ্রাম থেকে কলেজ ছাত্র কাজল তার চাচাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলযোগে উপজেলা শহরে যাচ্ছিলো। পথে বহরমপুর গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কাজল মারা যায়। আহত কাজলের চাচাতো ভাই অভিকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, দুটি ঘটনাতেই স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। দুর্ঘটনাগুলো খুবই মর্মান্তিক ও দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category