• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

ঝিনাইদহে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে সংযোগ শীর্ষক সেমিনার

বিবর্তন প্রতিবেদক, ঝিনাইদহ।
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
ঝিনাইদহে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে সংযোগ শীর্ষক সেমিনার
ঝিনাইদহে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে সংযোগ শীর্ষক সেমিনার

ঝিনাইদহে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য সংযোগের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত সেমিনারে জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কারিগরি প্রশিক্ষনার্থী, বিদেশগমনেচ্ছুসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে সংযোগ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সামিউল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মিথিলা ইসলাম, প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল কাজল, ছাত্র প্রতিনিধি হৃদয় আহমেদ প্রমুখ।
সেমিনারে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ, পরামর্শ, আর্থিক সহযোগীতাসহ নানা বিষয়ে তাদের সহযোগীতা করার আহবান জানানো হয়। দিনব্যাপী সেমিনারে বিভিন্ন দপ্তর, অফিস, বেসরকারি উন্নয়ন সংস্থাসহ ৭০ জন অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category