• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

ঝিনাইদহে জেল হত্যা দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
ঝিনাইদহে জেল হত্যা দিবস পালিত
ঝিনাইদহে জেল হত্যা দিবস পালিত

ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জেল হত্যা দিবস। দিবসটি পালনে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে একটি শোক শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category