ঝিনাইদহে জেলা হিউম্যান রাইটস ডিফেনডারসের মিটিং অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর আয়োজনে মানবধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) সহযোগিতায় ওয়েলফেয়ার এফোর্টস এর সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর নির্বাহী পরিচালক টিপু সুলতান, লিগাল এ্যাডভাইজার নাহিদা সামস, মানবধিকার কর্মী ও নুরুননহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এনএম শাহাজালাল, ওয়েলফেয়ার এফোর্টস এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, মানবধিকার কর্মী শিবুপদ বিশ্বাস ও দৈনিক নবচিত্র পত্রিকার চিফ রির্পোটার জাফর উদ্দীন রাজু, জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্যরা।