• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ঝিনাইদহে গাঁজার গাছসহ মালিক আটক

রাজু আহমেদ, ঝিনাইদহ:
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫
ঝিনাইদহে গাঁজার গাছসহ মালিক আটক
ঝিনাইদহে গাঁজার গাছসহ মালিক আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকা থেকে বড় দুটি গাঁজার গাছসহ আলমগীর হোসেন (৪৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে গাছসহ তাকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন আড়পাড়ার নদীপাড়া এলাকার হবিবুর রহমানের ছেলে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আড়পাড়া এলাকায় আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে দুইটা গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাছ দুইটা প্রায় সাড়ে ১৩ ফুট লম্বা। সে নিজের বাড়িতে এই গাঁজার গাছ লাগিয়েছিলো বলে জানিয়েছে। এ সময় আলমগীর হোসেনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category