• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময় সূচি নির্ধারণ

বিবর্তন ডেস্ক
Update : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ২০ ও ২১ জুলাই দুই ভাগে দেশে ফিরবে বাংলাদেশ দল। দেশে ফেরার পর কয়েক দিনের বিশ্রাম নিয়ে আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ে সফরের উদ্দেশ্যে যাত্রা করবে টাইগাররা।

মঙ্গলবার জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময় সূচি নির্ধারিত হয়েছে। বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩০ জুলাই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৩১ ও ২ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। টি-টোয়েন্টি সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

টি-টোয়েন্টি সিরিজ শেষে ৫, ৭ ও ১০ আগস্ট মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি। ওয়ানডে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। ওয়ানেড ম্যাচগুলো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ

টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category