• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

জামিন পেলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট একেএম শফিকুল আলম

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
জামিন পেলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট একেএম শফিকুল আলম
জামিন পেলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট একেএম শফিকুল আলম

জামিনে মুক্তি পেয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট একেএম শফিকুল আলম। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।
অ্যাডভোকেট মিয়াজান আলী, ইয়ারুল ইসলাম, খন্দকার আব্দুল মতিন, এসএম ইব্রাহিম শাহীন, শাহরিয়ার মাহমুদ শাওন, আহসান হাবীব, রাকিবুল ইসলাম রুবেল, আব্দুল্লাহ আল মামুন রাসেল, রাশেদুল হক জুয়েল, সাথী বোস, রুতশোভা মন্ডল মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে একেএম শফিকুল আলমের জামিন আবেদন করেন। বিজ্ঞ আদালত শুনানী শেষে তার জামিন মঞ্জুর করেন।
একেএম শফিকুল আলম মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আইন শৃংখলা পরিস্থিতির অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য নিজ নিজ বাড়িতে আওয়ামী সমর্থীত লোকজন নিয়ে ষড়যন্ত্র করছে। এমন অভিযোগে মঙ্গল রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. একেএম শফিকুল আলমকে আটক করে গাংনী থানায় সোপর্দ করে র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি অভিযান দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর হামলার (সন্ত্রাস বিরোধী আইনের মামলা) আসামি হিসেবে তাদের দুজনকে গ্রেফতার দেখিয়ে বুধবার মেহেরপুর আদালতে সোপর্দ করেছিল পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category