• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে গাংনীতে স্কুল ফিডিং কর্মসূচি

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে গাংনীতে স্কুল ফিডিং কর্মসূচি
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে গাংনীতে স্কুল ফিডিং কর্মসূচি

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মেহেরপুরের গাংনীতে স্কুল ফিডিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) গাংনী সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করে গাংনী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আরিফুল ইসলাম, প্রাণিসম্পদ সম্পসারণ কর্মকর্তা ডাঃ আলা উদ্দিন, অত্র প্রতিষ্ঠানের সুপার আহসান হাবীব, উপসহকারী প্রাণিসম্পদ অফিসার(প্রাণিস্বাস্থ্য) আলী হোসেন।

এসময় অতিথিরা বলেন, সুস্থ প্রজন্ম গঠনে দুধ একটি অপরিহার্য খাদ্য। নিয়মিত দুধ পান করলে শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি আরও সুদৃঢ় হয়। বিদ্যালয় পর্যায়ে পুষ্টি সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়। সেই সাথে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে পরিবার ও প্রতিষ্ঠানের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্য শেষে ৩০০ জন শিক্ষার্থীর হাতে দুধের প্যাকেট তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category