• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

জনবিরোধী সকল কার্যক্রম বন্ধ করা হবে: তাজউদ্দীন খান

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
জনবিরোধী সকল কার্যক্রম বন্ধ করা হবে: তাজউদ্দীন খান
জনবিরোধী সকল কার্যক্রম বন্ধ করা হবে: তাজউদ্দীন খান

সকলকে সাথে নিয়ে মেহেরপুরে জন বিরোধী সকল কার্যক্রম বন্ধ করা হবে বলে জানালেন মেহেরপুর-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য তাজউদ্দীন খান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলা জামায়াতের উদ্যেগে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্ত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধনকালে এ কথা বলেন।

তাজউদ্দীন খান আরো বলেন প্রিয় দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই, তারই অংশ হিসাবে এই হাসাপাতাল পরিস্কার অভিযান। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক সংকট দূর করাসহ হাসপাতালের নতুন ভবন দ্রুত সময়ে চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এছাড়াও এই হাসপাতালকে দূর্ণীতি ও দালাল মুক্ত করার ঘোষনাও দেন তিনি। এসময় মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. বুলবুল কবীর। জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানাসহ বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মীরা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category