• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

প্রথম রাজধানী মুজিবনগর খ্যাত মেহেরপুরকে মর্যাদা দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়। আর দীর্ঘদিন ধরেই সেই মন্ত্রণালয়টি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর নিজের কাছে। আর সেই দপ্তরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আস্থাভাজন হিসেবে জায়গা করে নেওয়া ব্যক্তিকে নিজের মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী করে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব দিলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই ফুল দিয়ে শুভেচ্ছা জানানো শুরু হয় বিভিন্ন প্রান্ত থেকে । আজ রাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ডাঃ এ এস এম নাজমুল হক সাগর, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শাহানা ইসলাম শান্তনা, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, কাথূলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, সাবেক ছাত্রনেতা মুকুল, নাহিদ, রেজা,গ বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতা জামিরুল ইসলাম টিক্কাসহ মেহেরপুর ও গাংনীর বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সাথে। এছাড়াও মেহেরপুর জেলার বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ, মিষ্টিমুখ করানো হয় নতুন মন্ত্রিত্ব পাওয়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category